শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

লক্ষ্মীপুর সদর হাসপাতালে উপচেপড়া ভিড় শয্যাসংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭৫ Time View

অহিদুল ইসলাম লক্ষ্মীপুর 

​লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দিন দিন বেড়েই চলেছে রোগীর চাপ। নির্ধারিত শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী আসায় হাসপাতালটিতে তিল ধারণের ঠাঁই নেই। অতিরিক্ত রোগীর এই চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

​প্রতিदिन সকাল থেকেই হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা যায়। টিকিট কাউন্টার থেকে শুরু করে চিকিৎসকের কক্ষের সামনে—সবখানেই তিল ধারণের ঠাঁই থাকে না। ফলে নারী, শিশু ও বয়স্ক রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন এর চেয়ে বহুগুণ বেশি রোগীকে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগে সেবা দিতে হয়। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার পরও চিকিৎসকের পরামর্শ পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেকে সিট না পেয়ে মেঝে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।

​অন্যদিকে, সীমিত জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিপুলসংখ্যক রোগীকে মানসম্মত সেবা দিতে গিয়ে নানামুখী সমস্যায় পড়ছেন চিকিৎসকরা। জরুরি ও বহির্বিভাগে রোগীর অতিরিক্ত চাপের কারণে অনেক সময় কাঙ্ক্ষিত সেবা দিতে বিলম্ব ঘটছে।

​হাসপাতালের এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। তাদের মতে, হাসপাতালে রোগীর ক্রমবর্ধমান চাপ সামলাতে হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা অবিলম্বে বৃদ্ধি করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং হাসপাতালের সেবার পরিধি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews