শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

লৌহজংয়ে সবুজায়নের ৪ বছর ৪ হাজার শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

লৌহজংয়ে সবুজায়নের ৪ বছর ৪ হাজার শিক্ষার্থীর হাতে ফলজ গাছের চারা

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের সবুজায়নে উদ্বুদ্ধ করতে সপ্তাহব্যাপী ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।এবা গ্রুপ,ডাচ ডেইরি এবং খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।এর আগে গত ৭ জুলাই হলদিয়া ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এবারের আয়োজনে প্রায় ৪ হাজার শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে।প্রতিটি শিক্ষার্থীর জন্য টিফিনের ব্যবস্থাও করা হয়।আয়োজকরা জানান,পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতে গত চার বছর ধরে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।এই সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১২ হাজারেরও বেশি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবা গ্রুপ ও ডাচ ডেইরির ব্যবস্থাপনা পরিচালক এবং খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের চেয়ারম্যান জিল্লুর রহমান রিপন মৃধা।

তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি গাছ পরিচর্যা করে বড় করে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসির উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন গ্রাননগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ।এছাড়া সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম মোল্লা পল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।এবা গ্রুপ ও ডাচ ডেইরির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews