
শাহজাহান চৌধুরীর নির্দেশনায় এফ এ সোহেল চৌধুরী সার্বিক সহযোগিতায় হ্নীলা মৌলভীবাজার ও ওয়াব্রাংনে টেকনাফে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছাত্রদল, মৌলভীবাজার ও ওয়াব্রাংয়ে ত্রাণ বিতরণ
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ
উখিয়া-টেকনাফের মাননীয় সাংসদ জননেতা শাহজাহান চৌধুরীর নির্দেশনায় এবং টেকনাফ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ এফ এ সোহেল চৌধুরীর সার্বিক সহযোগিতায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ও ওয়াব্রাং এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের উদ্যোগে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিককর্মী ও ছাত্রদল নেতা মোহাম্মদ রায়হান ইসলাম এবং হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শাসন উদ্দিন বাদল এবং হ্নীলা ইউনিয়ন উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা ও ছিলেন । এছাড়াও স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণে অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।