
শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদারের বিরুদ্ধে সম্প্রতি একটি মহল কর্তৃক পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সঠিক তথ্য না জেনে কয়েকটি গনমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে সংবাদ প্রকাশ করা হয়।এ ঘটনায় স্থানীয় জনগণ ও তাঁর সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৩০ জুন মঙ্গলবার ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ৯ নং এনায়েতপুর ইউনিয়নের সুয়াইতপুরের বাসিন্দা গোলাম রব্বানী নামে এক মাদক ব্যবসায়ীকে এলাকার লোকজন মারধর করে। স্থানীয়রা বলেন, গোলাম রব্বানী দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত ছিল। ঘটনার দিন তার ছেলে সহ চারজন যুবক তাদেরকে মাদক সেবনে বাধা প্রদান করে। এ সময় মাদকাসক্ত গোলাম রব্বানী ও তার সহযোগীরা তার ছেলে সহ অন্যান্য যুবকদেরকে মারধর করে । স্থানীয় সোয়াইতপুর বাজারে বিষয়টি জানাজানি হলে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে রব্বানীর বাড়িতে হামলা চালায় । প্রাথমিক অবস্থান তাকে মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয় এক পর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এরপর ক্ষিপ্ত জনতা তাকে মারধর করে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে মামলা হয়েছে। মাদক বিরোধী এই অভিযানের বিষয়টি গোপন রেখে কিছু সংবাদকর্মী স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে। তারা উল্লেখ করেন বাবুল তালুকদার আগামী স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করেন এবং সে সকল অনুষ্ঠানে রব্বানী কে আমন্ত্রণ জানানোর পরও সে উপস্থিত হয়নি। যার ফলে তাকে মারধর করা হয়। বাস্তব পক্ষে স্থানীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কোন ধরনের তারিখ বা তফসিল ঘোষণা করা হয়নি । যার প্রেক্ষিতে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের মাঝেও তেমন সভা সমাবেশ কিংবা মিছিল মিটিং লক্ষ্য করা যাচ্ছে না।ঐ ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ার ফলে তাকে আক্রমণ করার প্রশ্নই আসে না। বাবুল তালুকদার সহ এলাকার লোকজন এ বিষয়টির প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেন।
করেদীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক উন্নয়ন, শিক্ষা প্রসার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার। তাঁর এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁর ঘনিষ্ঠ জনরা।
এ বিষয়ে স্থানীয় একাধিক গণ্যমান্য ব্যক্তি জানান, “বাবুল তালুকদার একজন সৎ ও নির্লোভ মানুষ। তাঁর বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
অভিযোগের বিষয়ে শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদার বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। কিছু অসাধু ব্যক্তি আমার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছি।”
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত এ ধরনের অপপ্রচার বন্ধ করে প্রকৃত তথ্য যাচাই করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, মিথ্যা তথ্য প্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং একজন সৎ মানুষের সম্মানহানি ঘটায়, যা কোনোভাবেই কাম্য নয়।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।