মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Title :
দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি :বিদায়ী সংবর্ধনায় সিক্ত কাজী ছহল আহমেদ (দিলু) আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, অচল আল্ট্রাসাউন্ড* শিরোনাম: মহাকবি মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকীতে কেশবপুরে শ্রদ্ধাঞ্জলি* টেকনাফের দুর্গম পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান, মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার হোসেনপুরের নিষিদ্ধ চায়না দুয়ারী জালের থাবায় বিপর্যয়ের মুখে মৎস্য ভান্ডার, শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের পৈত্রিক ভিটা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, কালিয়াকৈরে রাস্তার পাশের আশ্রয়ে ছোট ভাই চায়না দুয়ারি জালের আগ্রাসনে বিপর্যায়ের মুখে বিভিন্ন মৎস্যভান্ডার। দখলীয় জমিকে বেদখল’ দেখিয়ে প্রতিবেদনের অভিযোগ, রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি রাজশাহীর চন্দ্রিমায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পি স্ত ল, গু লি ও ম্যাগাজিন উ দ্ধা র; জড়িতদের খুঁজছে র‍্যাব-৫

হোসেনপুরের নিষিদ্ধ চায়না দুয়ারী জালের থাবায় বিপর্যয়ের মুখে মৎস্য ভান্ডার,

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩ Time View

হোসেনপুরের নিষিদ্ধ চায়না দুয়ারী জালের থাবায় বিপর্যয়ের মুখে মৎস্য ভান্ডার,

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ ,

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নদ-নদী, খাল-বিল ও বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যাপক ব্যবহার স্থানীয় মৎস্যসম্পদ ও জলজ পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠেছে। নির্বিচারে এ জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মৎস্যজীবী, পরিবেশ সচেতন নাগরিক ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, অল্প খরচে বেশি মাছ ধরার লোভে এক শ্রেণির অসাধু জেলে ও মৎস্য শিকারি দীর্ঘদিন ধরে চায়না দুয়ারি জাল ব্যবহার করছে। এ জালের অত্যন্ত সূক্ষ্ম ফাঁসে বড় মাছের পাশাপাশি বিপুল পরিমাণ রেণু ও পোনা মাছও ধরা পড়ছে। ফলে মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশীয় মাছের উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। অভিযোগ রয়েছে, উপজেলার গোবিন্দপুর, সিদলা, পানান, মাধখলা-সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই নিষিদ্ধ এসব জাল ব্যবহার করা হচ্ছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও অভিযান না থাকায় অবৈধ জালের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। জেলেদের মতে, চায়না দুয়ারি জাল শুধু মাছের জন্যই নয়, পুরো জলজ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জালের সূক্ষ্ম ফাঁসে ব্যাঙ, কাঁকড়া, শামুকসহ বিভিন্ন উপকারী জলজ প্রাণী আটকা পড়ে মারা যায়। এতে জলজ জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশের স্বাভাবিক ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকু নাহার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শিগগিরই অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এলাকাবাসীর দাবি, হোসেনপুরের নদ-নদী ও জলাশয় রক্ষায় অবিলম্বে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা, অবৈধ জাল জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে হোসেনপুরের ঐতিহ্যবাহী মৎস্যভান্ডার ও জলজ জীববৈচিত্র্য অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews