শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

১৭ বছর পেরিয়ে ১৮ বছরে “দৈনিক নবতান”

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

১৭ বছর পেরিয়ে ১৮ বছরে “দৈনিক নবতান”

মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুর জেলা থেকে প্রকাশিত আঞ্চলিক “দৈনিক নবতান” ১৭ বছরের পথচলা অতিক্রম করে ১৮ বছরে পদার্পণ করেছে। ২০০৯ সালে যাত্রা শুরু করা পত্রিকাটি দীর্ঘ সময় ধরে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে পাঠকমহলে আস্থা অর্জন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে “দৈনিক নবতানের” সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন বলেন, দীর্ঘ এই পথচলা সহজ ছিল না। নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়ার নীতি থেকে বিচ্যুত হয়নি।
তিনি বলেন, শোষিত, বঞ্চিত ও সাধারণ মানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়েই “দৈনিক নবতানের” যাত্রা শুরু হয়েছিল। সেই অঙ্গীকার বাস্তবায়নে মাঠপর্যায়ের সাংবাদিকদের নিষ্ঠা, পাঠকদের আস্থা, হকার, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সম্পাদক আরও বলেন, জামালপুরের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি ও জনজীবনের নানা দিক তুলে ধরতে “দৈনিক নবতান” নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে প্রিন্ট সংস্করণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি বলেন, “১৭ পেরিয়ে নতুনের কেতন, সত্যের পথে দৈনিক নবতান”—এই প্রত্যয়কে ধারণ করে আগামী দিনগুলোতেও দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্পাদক পাঠক, গ্রাহক, হকার, বিজ্ঞাপনদাতা, প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews