শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

হবিগঞ্জে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ 

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩০ Time View

হবিগঞ্জে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬
গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন করা হয়।
বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১০টায় হবিগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু করা হয়। এ সময় ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
এ ছাড়া মুক্তিযুদ্ধ সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ।
বক্তারা ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের সাহসিকতা, আত্মত্যাগ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জুলাই আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews