শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

হোয়াইক্যং চেকপোস্টে ৬৪ বিজিবির অভিযানে ৭,৭১৫ পিস ই য়া বা সহ সিএনজি চালক আ ট ক

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

হোয়াইক্যং চেকপোস্টে ৬৪ বিজিবির অভিযানে ৭,৭১৫ পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার

কক্সবাজারের টেকনাফ-উখিয়া সীমান্তবর্তী হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে বিশেষ অভিযানে প্রায় ২৮ লাখ ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের ৭,৭১৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে সিএনজি চালককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন উখিয়া উপজেলার মধ্যম হলাদিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ছৈয়দ করিম (৩৪)।বৃহস্পতিবার (১৬ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সন্দেহের ভিত্তিতে যানবাহনটি তল্লাশি করেন। এ সময় বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত নারকোটিক্স ডগ ‘রকি’ তল্লাশিতে অংশ নেয়।তল্লাশির একপর্যায়ে ডগ ‘রকি’র সহায়তায় সিএনজির আরোহীর সিটের নিচে অভিনব কায়দায় নীল রঙের পলিথিনে মোড়ানো চারটি মিনি প্যাকেট থেকে ৭,৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।এ সময় মাদক পরিবহনের অভিযোগে সিএনজি চালক ছৈয়দ করিমকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদকের মূল সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার ও বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews