শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

মীরসরাইয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্প সফলভাবে সম্পন্ন

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

মীরসরাইয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্প সফলভাবে সম্পন্ন
হারাধন চক্রবর্তী,স্টাফ রির্পোটার,মিরসরাই,চট্টগ্রাম।
গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্ সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)-এর দ্বিশতজন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাইতকান্দি শাখা দায়রায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ মানবিক কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ এবং ১২০ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও মানবসেবার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)-এর পৃষ্ঠপোষকতায় এবং আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)-এর সার্বিক তত্ত্বাবধানে।
কর্মসূচির আয়োজন করে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া), হাইতকান্দি শাখা দায়রা, মীরসরাই। সহযোগিতায় ছিল মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের কোষাধ্যক্ষ ও সমন্বয়ক এ. এম. কামাল উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও সমন্বয়ক খায়রুল ইসলাম সুজন, মীরসরাই উপজেলার বিভিন্ন শাখা ও শাখা দায়রার কর্মকর্তা-কর্মচারী, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।
আয়োজকরা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। মানবসেবার এই কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রক্তদান কর্মসূচির সফল বাস্তবায়নে অংশগ্রহণকারী সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, সংগঠক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মানবতার কল্যাণে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews