শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

হোসেনপুরে ছাত্রদলের পক্ষ থেকে ফয়েজ আল মোকলেস কে বর্ণাঢ্য সংবর্ধনা,

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

হোসেনপুরে ছাত্রদলের পক্ষ থেকে ফয়েজ আল মোকলেস কে বর্ণাঢ্য সংবর্ধনা,

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রথমবারের মতো নিজ উপজেলা হোসেনপুরে এসে ব্যাপক সংবর্ধনায় সিক্ত হয়েছেন। কিশোরগঞ্জের কৃতি সন্তান ও তরুণ ছাত্রনেতা ফয়েজ আল মোখলেস শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৪ ঘটিকায় উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে তাকে বরণ করে নিতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের।
​নিজ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংবর্ধনা সভাস্থলে গিয়ে শেষ হয়। এ সময় সিধলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর (ভাটিপাড়া) সহ পুরো হোসেনপুরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
​সংবর্ধনা সভায় বক্তারা বলেন, ফয়েজ আল মোখলেস দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা এবং দলের প্রতি অবিচল নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় নেতৃত্ব তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।
​সংবর্ধনার জবাবে ফয়েজ আল মোখলেস বলেন:
​এই সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি হোসেনপুরবাসীর ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। দলের আদর্শ ধারণ করে সাধারণ শিক্ষার্থী ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় রাজপথে সক্রিয় থাকব।​তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি , কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামান চৌধুরী আদিত্যর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভাকাঙ্ক্ষী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
​অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ​কামরুজ্জামান খান যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি, ​রফিকুল ইসলাম সেলিম, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি, ​সাইফুল ইসলাম সভাপতি, হোসেনপুর উপজেলা নবীন দল ও সিনিয়র সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা নবীন দল
​সাদ্দাম হোসেন সাদ্দাম — আহ্বায়ক, হোসেনপুর উপজেলা জিসাস, ​বোরহান উদ্দিন, প্রথম শ্রেণীর ঠিকাদার, হোসেনপুর, ​স্বপন মিয়া, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা যুবদল, ​লিমন, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা যুবদল।​এছাড়াও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জমশেদ ও যুগ্ম আহ্বায়ক আবু নাঈম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews