শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার ‘অদম্য জুলাই’ মিছিল

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার ‘অদম্য জুলাই’ মিছিল

মোঃ নুর উদ্দিন,জেলা প্রতিনিধি নোয়াখালী।

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জুলাই শুক্রবার বেলা ৫:৩০ মিনিটে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কাছারিবাড়ী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সাবেক সভাপতি ফাহাদ হোসেন ও দাউদ ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা উত্তর শাখার সেক্রেটারি আমিমুল এহসান ফাহাদ।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা উত্তর শাখার অফিস সম্পাদক ইয়াকুব আলী।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের রায়ের বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকরকরণ এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews