
ফুলবাড়িয়ায় যুবদল নেতাকে ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় জননেতা মোহাম্মদ আব্দুল করিম সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদল।
এক অভিনন্দন বার্তায় ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ আব্দুল করিম সরকারের এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া সংগঠনের জন্য গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রদল সবসময় যুবদলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সংগঠনের সকল কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এ সময় ছাত্রদলের পক্ষ থেকে নবনির্বাচিত এই নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।