
ছাগলনাইয়া রাজকীয় সংবর্ধনা পেল মসজিদের ইমাম
এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনীর ছাগলনাইয়া এক অনন্য দৃষ্টান্ত করে দেশবাসীকে জানিয়ে দিল, মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ির রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদের ইমাম ও খতীব (৯৫) বছর বয়স্ক মাওলানা শামসুল হক মিয়াজীকে রাজকীয় ভাবে বিদায় ও সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
ছাগলনাইয়া মধ্যম শিলুয়া চৌধুরী বাড়ি ও এলাকাবাসীর পক্ষ থেকে রাজকীয় ভাবে বিদায় ও সংবর্ধনা দেওয়া হয় রৌশন আরা বেগম চৌধুরানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল হক (৯৫) মিয়াজীকে। তিনি বিগত ৫০ বছর যাবত উক্ত মসজিদের খতিব ও পেশ ইমাম হিসাবে দায়িত্বে পালন করেন।
চৌধুরী বাড়ি ও এলাকাবাসী বলেন, বার্ধক্য জনিত কারণে তিনি আজ অবসরে যান। তার বাবা, দাদা ও এই মসজিদের ইমাম ও খতীব ছিলেন। মাওলানা শামসুল হক মিয়াজী খুব ভালো ধার্মিক লোক ছিলেন।
চৌধুরী বাড়ি ও এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আজ নগদ এককালীন তিন লক্ষ + টাকা প্রদান করা হয়। এবং যতদিন জীবিত থাকবেন ততদিন তার জন্য মাসিক হাদিয়া প্রদান করা হবে বলে ঘোষণা দেন।
অনুষ্ঠান শেষে উনাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে এলাকায় ঘুরিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।