
টেকনাফের চাঞ্চল্যকর আনোয়ার সাদেক হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি খুরুশকুল থেকে গ্রেফতার
মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ)
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আলোচিত আনোয়ার সাদেক প্রকাশ গুডিশ্যা (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল ইসলাম (৩২)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।র্যাব-১৫ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল রাস্তার মাথা সংলগ্ন রফিকের অটোরিকশা গ্যারেজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে টেকনাফ উপজেলার ২ নম্বর হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ‘সি’ ব্লক এলাকায় আনোয়ার সাদেক প্রকাশ গুডিশ্যাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন আয়েশা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-১৫-এর গোয়েন্দা দল জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান ও নজরদারি জোরদার করে।এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।