শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

শ্রীপুরে করতোয়া কুরিয়ারে অর্ধ কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

শ্রীপুরে করতোয়া কুরিয়ারে অর্ধ কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের শ্রীপুর এমসি বাজারে করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে ভারত থেকে পাচার করে আনা আনুমানিক প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাপড়ের চালান জব্দ করেছে শ্রীপুর থানা পুলিশ।

কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের দাবি—অজ্ঞাত কয়েকজন ব্যক্তি মালামাল রেখে চলে গেছে, তারা কোনো ঠিকানা জানেন না। তবে স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তারা বলছেন, সকালে একটি বড় কনটেইনার থেকে কুরিয়ারের লোকজন প্রায় এক ঘণ্টা ধরে এই মালামাল নামিয়েছে। কুরিয়ারের ম্যানেজার ও সংশ্লিষ্টরা সবকিছু জেনে-শুনেই পুলিশ ও সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সত্য গোপন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী দুই ব্যক্তি এই ভারতীয় চোরাচালান সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত।
তারা ভারত থেকে অবৈধ পথে কাপড় মদ বিভিন্ন প্রসাধনী এনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে সেটিকে বৈধ করে তোলেন, আর এই ব্যবসার সাথে কুরিয়ার সার্ভিসের লোক জড়িত মালগুলো ভারত থেকে অবৈধ মাধ্যমে বাংলাদেশে এনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়।

​পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আটকে শ্রীপুর থানা পুলিশের অভিযান ও তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews