1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাহালুতে ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

কাহালুতে ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক 
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন সহ- সম্পাদক 

বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। নিহতের নাম মো. আব্দুল মমিন  (২৮)। তিনি নন্দীগ্রাম থানাধীন মাজগ্রাম ডিগ্রী মাদ্রাসার একজন শিক্ষক। তার পিতার নাম মো. আফজাল হোসেন। বাড়ি কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের মাটিহাস গ্রামে।ঘটনাটি ঘটে ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ৪টা ০০ মিনিটে। দুর্ঘটনাস্থল বগুড়া জেলার কাহালু থানাধীন মালঞ্চা ইউনিয়নের মালঞ্চা বাজারের পূর্ব পাশে ৪ নম্বর ওয়ার্ড, আঘোর মালঞ্চা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদ্রাসা শেষে বাসার দিকে ফেরার পথে মো. আব্দুল মুমিন একটি অটোভ্যানে করে যাচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ ট-১১-০১৮৬ নম্বরের একটি ঘাতক ট্রাক পেছন দিক থেকে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।এতে অটোভ্যানটি রাস্তার উপর ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে ঘাতক ট্রাকটি আটক করে। পরে বিষয়টি কাহালু থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।এ ঘটনায় এক জন নিহত হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট