শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Title :
সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত রাজনৈতিক উত্তাপের মধ্যে ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম নীলফামারী জেলা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার।

তাহেরুল ইসলামের জন্মদিনে রায়নগর ইউনিয়নজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন রায়নগর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। জন্মদিনের আনন্দকে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে স্মরণীয় করে রাখতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর ২০২৬) রায়নগর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে তাঁরা এ উদ্যোগ গ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা এম.এ., সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, রায়নগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মহিন, সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ রায়নগর একতা সামাজিক সংস্থার সকল সদস্য এবং স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা জানান, জন্মদিনকে কেন্দ্র করে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সমাজ ও পরিবেশের কল্যাণে ইতিবাচক কিছু করার লক্ষ্যেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গাছ আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ সম্পদ। জলবায়ুর ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যায় এগিয়ে আসা উচিত।

তাঁরা আরও জানান, সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে ভালো কাজে উৎসাহিত করাই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews