1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে র‍্যাব-৫ এর দুই অভিযানে ২৪টি ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে র‍্যাব-৫ এর দুই অভিযানে ২৪টি ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার

অপু দাস রাজশাহী 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

অপু দাস রাজশাহী 

রাজশাহী মহানগরী ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‍্যাব-৫ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক কারবার, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এই বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর সিপিএসসি (CPSC) দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

কাশিয়াডাঙ্গায় গভীর রাতে অভিযান, উদ্ধার ২৪টি ককটেল র‍্যাব সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ০৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে ২৪টি ককটেল উদ্ধার করা হয়।্দ্ধারকৃত ককটেলগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুঠিয়ার বানেশ্বরে পৃথক অভিযান, উদ্ধার ৪০টি দেশীয় অস্ত্র একই রাতে র‍্যাব-৫ রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাবের তথ্যমতে উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—রামদা: ৪টি হাসুয়া: ৫টি ছুরি: ৫টি কুঠার সদৃশ টাঙ্গি: ১৮টি হাতলযুক্ত হ্যামার: ২টি এসব অস্ত্রও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য আলামতগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মজুদ—র‍্যাবের প্রাথমিক ধারণা

র‍্যাব-৫ এর প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে কেন্দ্র করে কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে রাখতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। র‍্যাব জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট