শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

কালকিনির নয়াকান্দিতে উৎসবমুখর রথযাত্রা

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৪ Time View

কালকিনির নয়াকান্দিতে উৎসবমুখর রথযাত্রা

উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি গ্রামে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী এই রথযাত্রা অনুষ্ঠানে জগন্নাথ দেবের পূজা অর্চনা ও ধর্মীয় রীতি অনুযায়ী রথটানার আয়োজন করা হয়।

হিন্দু গ্রন্থ মতে, জগন্নাথ দেব বিষ্ণুর পরম রূপ। সনাতন ধর্মীয় বিশ্বাস, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির এই দিনে ভগবান জগন্নাথ, তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে প্রতি বছর রথে চড়ে তাঁর মাসির বাড়ি (গুণ্ডিচা মন্দির) বেড়াতে যান। ভক্তদের দর্শন দেওয়ার জন্যই মূলত তিনি মন্দির থেকে বাইরে আসেন। ৯ দিন মাসির বাড়ি বেড়ানোর পর জগন্নাথ দেব ভাই-বোনদের নিয়ে পুনরায় নিজের মন্দিরে ফিরে আসেন, যা ‘বাহুড়া যাত্রা’ নামে পরিচিত। বিশ্বজুড়ে সকল সনাতনী ধর্মাবলম্বীরা পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে মোক্ষ লাভের আশায় প্রতি বছর এইদিন রথযাত্রার আনুষ্ঠানিকতা পালন করে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫৫ বছর আগে উপজেলার হিন্দু অধ্যুষিত নয়াকান্দি গ্রামের প্রয়াত মনিন্দ্রনাথ মন্ডলের উদ্যোগে স্থানীয় বন্ধু-স্বজনদের নিয়ে রথ নির্মাণ করে এই এলাকায় প্রথম রথযাত্রার সূচনা করেন। এরপর থেকে প্রতিবছরই এই গ্রামে ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা পালিত হয়ে আসছে। বর্তমানে স্থানীয় হিন্দু যুব সমাজ ও ভক্তবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় এই এলাকায় এখনোও টিকে আছে ঐতিহ্যবাহী এই রথযাত্রা অনুষ্ঠান।

আয়োজকরা জানান, আজকের রথযাত্রা অনুষ্ঠানের সাত দিন পর আগামী শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে দেবতাদের মূল মন্দিরে প্রত্যাবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। সেইদিনও ভক্তবৃন্দদের আগমনে এই প্রাঙ্গণ উৎসবের আমেজে ছেয়ে যাবে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সচেতন মহলের প্রত্যাশা, অদূর ভবিষ্যতেও প্রাচীন এই ধর্মীয় ঐতিহ্য পালন ও সংরক্ষণে নতুন প্রজন্মের সম্পৃক্ততায় সকলের সহযোগিতা সহকারে নয়াকান্দি গ্রামের ঐতিহ্যবাহী এই রথযাত্রা অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে টিকে থাকবে যুগ যুগ ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews