বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে লৌহজংয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী ক্যাম্পেইন

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে লৌহজংয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী ক্যাম্পেইন

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে উপজেলার কাজীরপাগলা অভয় তালুকদার ইনস্টিটিউটে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

তিনি বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি যা ব্যক্তি পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ,সুন্দর ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী সঞ্জয় ঘোষ সাগর।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা।পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন মাদকের ভয়াবহতা তুলে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো:মাসুদ খান মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিত্র।

সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মনীষা দাশ।আলোচনা সভায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইয়াসমিন আক্তার ও সাদিয়া আক্তার মাঈশাও বক্তব্য দেন।তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।বক্তারা বলেন, পরিবার,শিক্ষা প্রতিষ্ঠান,প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।তারা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews