শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

জুমার নামাজের পর মাদকবিরোধী গণপ্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় মুসল্লিরা

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

জুমার নামাজের পর মাদকবিরোধী গণপ্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় মুসল্লিরা

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর-রাজাবাড়ী সড়কের লোহাগাছ এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবীদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর মাদকবিরোধী গণপ্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় মুসল্লিরা।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার দিন দিন সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ছোবলে বিপথগামী হওয়ার আশঙ্কা বাড়ছে। তাদের দাবি, উত্তর-পূর্ব পাড়ার জিনেজানা ব্রিজসংলগ্ন বস্তি এবং রেলগেট এলাকার বস্তিতে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত কয়েকজন ব্যক্তি মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জুমার নামাজ শেষে মোল্লা বাড়ি জামে মসজিদ থেকে প্রায় দুই শতাধিক মুসল্লি শান্তিপূর্ণভাবে ওই এলাকায় যান। সেখানে তারা মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তা দেন।
প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদকের কারণে সামাজিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং নতুন প্রজন্ম ঝুঁকির মুখে পড়ছে। তাই প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর পরিসরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।
গণপ্রতিবাদে স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন, মোহাম্মদ রাকিব, শরীফসহ মোল্লা বাড়ি জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews