শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, লোহাগাড়া-এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, লোহাগাড়া-এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

লোহাগাড়া উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ বায়েজীদ বিন
আকন্দ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা থানার অচি ও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাজ্জাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সায়েম, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা এনসিপির জহির উদ্দিন,এছাড়া ও সভায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণসভা আয়োজনের সংবাদ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews