শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের পাশে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি), ত্রাণ বিতরণ

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৫ Time View

নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের পাশে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি), ত্রাণ বিতরণ

শাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ৩০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী পাথরের চর এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

প্রতিটি পরিবারের জন্য ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, পাঁচ প্যাকেট খাবার স্যালাইন, এক প্যাকেট মোমবাতি, একটি গ্যাস লাইট এবং ১ কেজি মুড়ি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা।

ত্রাণ বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, দেশের মানুষের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে পাশে দাঁড়াতেও সর্বদা প্রস্তুত। জিঞ্জিরাম নদীর ভাঙনে যেসব পরিবার বসতবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে, তাদের কষ্ট কিছুটা হলেও লাঘবের উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকবে বিজিবি।”

ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নদীভাঙনে সর্বস্ব হারিয়ে কঠিন সময় পার করছিলেন তারা। এমন সংকটময় মুহূর্তে বিজিবির এই মানবিক সহায়তা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি। স্থানীয়রাও বিজিবির এই উদ্যোগকে সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

উল্লেখ্য, সম্প্রতি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে জিঞ্জিরাম নদীর তীব্র ভাঙনে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি এনে দিয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews