শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

নোয়াখালীতে ৮০হাজার ৩৬০ পিস ই য়া বা সহ দুই জন গ্রে ফ তা র।

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২০ Time View

নোয়াখালীতে ৮০হাজার ৩৬০ পিস ইয়াবা সহ দুই জন গ্রেফতার।

মোঃ নুর উদ্দিন,জেলা প্রতিনিধি নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি জিপ গাড়িসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, মাননীয় পুলিশ সুপার এন. এম. নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খানের নেতৃত্বে এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আসামিদের ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপকেয়া জিপ তল্লাশি করে গাড়ির পেছনের ডান পাশের দরজায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে থাকা ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগ থেকে মোট ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমনি হেতালিয়া পাড়া এলাকার বাসিন্দা মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মো. পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বেগমগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews