শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

বান্দরবানের আলীকদম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ১৬ জুলাই ”জুলাই শহিদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

বান্দরবানের আলীকদম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ১৬ জুলাই ”জুলাই শহিদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম সদর ইউনিয়ন জামায়াতে উদ্যোগে ১৬ জুলাই ”জুলাই শহিদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউনিয়ন সেক্রেটারি জনাব আবু সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাশুক এলাহি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মোঃ সোয়াইব।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাশুক এলাহি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রায় দুই হাজার শহিদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ ১৭ বছর আমরা ছিলাম স্বাধীন দেশের পরাধীন নাগরিক। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনভাবে কথা বলার সুযোগ। তাই তাদের এই ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যাদের রক্তের উপর দাড়িয়ে ক্ষমতায় গিয়েছে তারা আজ জুলাই সনদকে নিয়ে তালবাহানা শুরু করেছে। উনাদেরকে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের ধমনিতে যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ এই তালবাহানা মেনে নেওয়া হবে না।

তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই শহিদ ও যোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলমা বিভাগের সহ সভাপতি মাওলানা আবু জর গেফারী।

এসময় ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক জনাব হাফেজ ইব্রাহিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল গণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews