বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বোন-ভাগিনাকে রক্ষা করতে গিয়ে যুবকের ওপর সশস্ত্র হামলার অভিযোগ

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

নার্গিস আক্তার, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ নম্বর সুলতানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উরশীউড়া গ্রামে পারিবারিক কলহের জেরে বোন ও ভাগিনাদের ওপর নির্যাতন ঠেকাতে গিয়ে এক যুবক সশস্ত্র হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উরশীউড়া গ্রামের ওই পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে ওই নারীর পরিবারকে বিভিন্ন সময় নির্যাতন ও হয়রানির অভিযোগও রয়েছে। ঘটনার দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বোন ও ভাগিনারা বিপাকে পড়েন। খবর পেয়ে তাদের রক্ষা করতে ঘটনাস্থলে ছুটে যান ওই যুবক।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে বোন ও ভাগিনাদের ওপর নির্যাতনে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

হামলাকারীরা ওই যুবককে এলোপাতাড়ি মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বোন ও ভাগিনাদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে ওই যুবক হামলার শিকার হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews