
যথাযোগ্য মর্যাদায় হোসেনপুরে শহীদ জুলাই দিবস- ২০২৬ উযাপন।
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ‘ জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে আজ এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশের জন্য আত্ম উৎসর্গকারী শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভির হাসান জিকু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাহিদ ইসলাম সেলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এবং হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনসুরুল হক রবিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল হক, হেফাজতে ইসলামের আমীর মাওলানা আবুল কালাম, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ জুলাই যুদ্ধা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন। আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি চারণ করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।