শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

রৌমারীতে ২ দফা দাবি নিয়ে শাখা ডাকঘরের কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

রৌমারীতে ২ দফা দাবি নিয়ে শাখা ডাকঘরের কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারীতে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ০৩ গুণ বেতন ও ভাতা বৃদ্ধি ও শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল’ (ইডি) কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন।

আন্দোলনরত কর্মচারীরা গত ৬ জুলাই থেকে এই কর্মসূচি শুরু করেছেন যা অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা। বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন রেজি নং-বি ২০৩১, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারাদেশে এ আন্দোলন চলমান রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রৌমারী উপজেলা ডাকঘর হতে ব্যানার নিয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধর্মঘট চলমান রেখেছে আন্দোলনকারীরা, এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী মোঃ লিচু মিয়া, আবু সাঈদ, আয়েশা সিদ্দিকা, নজির হোসেন, খোকন সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews