
লালমনিরহাটের হাতীবান্ধায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মহাউৎসব অনুষ্ঠিত
মোঃ শরীফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার মহাউৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, রফিকুল ইসলামসহ নওদা বাস ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও রথযাত্রাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সকল ধর্মের মানুষের অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে।
উৎসব শেষে উপস্থিত ভক্তবৃন্দ ও অতিথিরা সুষ্ঠু ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।