শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

সংবাদ প্রকাশের পর সাপাহারে অসহায় নারীর পাশে উপজেলা প্রশাসন, ইউএনওর মানবিক সহায়তা

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

সংবাদ প্রকাশের পর সাপাহারে অসহায় নারীর পাশে উপজেলা প্রশাসন, ইউএনওর মানবিক সহায়তা

মোঃ হামিদুর রহমান
ভ্রাম্যমাণ প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষডাঙ্গা) গ্রামের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় নারী মরিয়ম বিবির (বেওয়া) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করেন।

জানা গেছে, নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জমে থাকা পানি মরিয়ম বিবির বাড়িতে প্রবেশ করে বাড়ির এক পাশ ধসে পড়ে। ফলে তার বসতঘর ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন তিনি।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।

ইউএনও রোমানা রিয়াজ জানান, সংবাদ প্রকাশের পরপরই ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। মানবিক সহায়তা হিসেবে মরিয়ম বিবিকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় পরিবারের পাশে দ্রুত দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার অত্যন্ত জরুরি।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন দুর্ভোগের শিকার হতে না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews