শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

সাজা এড়িয়ে পলাতক, শেষ রক্ষা হলো না! বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

সাজা এড়িয়ে পলাতক, শেষ রক্ষা হলো না!

বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার, বগুড়া:

বগুড়া সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে (র‌্যাব-১২)।

র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাতে সদর উপজেলার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নিপু (২৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

একই রাতে সদর উপজেলার আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকার সামনে আরেকটি অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি মো. মাহিন কাজী (৩৮)-কে আটক করা হয়। তিনি সদর উপজেলার ধাওয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিই দীর্ঘদিন ধরে আদালতের সাজা এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews