শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Title :
নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত। চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল। টেকনাফে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত

কালকিনির নয়াকান্দিতে উৎসবমুখর রথযাত্রা

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

কালকিনির নয়াকান্দিতে উৎসবমুখর রথযাত্রা

উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি গ্রামে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী এই রথযাত্রা অনুষ্ঠানে জগন্নাথ দেবের পূজা অর্চনা ও ধর্মীয় রীতি অনুযায়ী রথটানার আয়োজন করা হয়।

হিন্দু গ্রন্থ মতে, জগন্নাথ দেব বিষ্ণুর পরম রূপ। সনাতন ধর্মীয় বিশ্বাস, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির এই দিনে ভগবান জগন্নাথ, তাঁর ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে প্রতি বছর রথে চড়ে তাঁর মাসির বাড়ি (গুণ্ডিচা মন্দির) বেড়াতে যান। ভক্তদের দর্শন দেওয়ার জন্যই মূলত তিনি মন্দির থেকে বাইরে আসেন। ৯ দিন মাসির বাড়ি বেড়ানোর পর জগন্নাথ দেব ভাই-বোনদের নিয়ে পুনরায় নিজের মন্দিরে ফিরে আসেন, যা ‘বাহুড়া যাত্রা’ নামে পরিচিত। বিশ্বজুড়ে সকল সনাতনী ধর্মাবলম্বীরা পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার মধ্য দিয়ে মোক্ষ লাভের আশায় প্রতি বছর এইদিন রথযাত্রার আনুষ্ঠানিকতা পালন করে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫৫ বছর আগে উপজেলার হিন্দু অধ্যুষিত নয়াকান্দি গ্রামের প্রয়াত মনিন্দ্রনাথ মন্ডলের উদ্যোগে স্থানীয় বন্ধু-স্বজনদের নিয়ে রথ নির্মাণ করে এই এলাকায় প্রথম রথযাত্রার সূচনা করেন। এরপর থেকে প্রতিবছরই এই গ্রামে ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা পালিত হয়ে আসছে। বর্তমানে স্থানীয় হিন্দু যুব সমাজ ও ভক্তবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় এই এলাকায় এখনোও টিকে আছে ঐতিহ্যবাহী এই রথযাত্রা অনুষ্ঠান।

আয়োজকরা জানান, আজকের রথযাত্রা অনুষ্ঠানের সাত দিন পর আগামী শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে দেবতাদের মূল মন্দিরে প্রত্যাবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। সেইদিনও ভক্তবৃন্দদের আগমনে এই প্রাঙ্গণ উৎসবের আমেজে ছেয়ে যাবে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সচেতন মহলের প্রত্যাশা, অদূর ভবিষ্যতেও প্রাচীন এই ধর্মীয় ঐতিহ্য পালন ও সংরক্ষণে নতুন প্রজন্মের সম্পৃক্ততায় সকলের সহযোগিতা সহকারে নয়াকান্দি গ্রামের ঐতিহ্যবাহী এই রথযাত্রা অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে টিকে থাকবে যুগ যুগ ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews