শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

রাজশাহীর মোহনপুরে র‍্যাব-৫ এর অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক মাদক কারবারি

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

রাজশাহীর মোহনপুরে র‍্যাব-৫ এর অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার এক মাদক কারবারি

অপু দাস, রাজশাহী ব্যুরো।

রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
র‍্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র, সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে বাহিনীটি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. মুকুল ওরফে কালু (৪০) নামে এক ব্যক্তিকে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের বাসিন্দা। তবে অভিযানের সময় ট্রাকচালক মো. রাজু মিয়া (২০) নামে আরেক অভিযুক্ত কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রাথমিক তদন্তে র‍্যাব জানতে পারে, গ্রেপ্তার মুকুল ও পলাতক রাজু দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদক কারবার পরিচালনার অভিযোগের সত্যতাও প্রাথমিকভাবে পাওয়া গেছে বলে জানানো হয়।
র‍্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুকুল উদ্ধার হওয়া গাঁজা নিজের হেফাজতে রাখা এবং বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়েও তিনি তথ্য দিয়েছেন।
অভিযান শেষে উদ্ধার হওয়া ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার মুকুল ও পলাতক রাজু মিয়ার বিরুদ্ধে রাজশাহীর মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে র‍্যাব-৫ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews