শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের নিয়ামতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি, বারী সিদ্দিকী পদক পেলেন নকলার রাকিব বাঁশখালীতে গ্রামীণ ব্যাংকের বৈলছড়ী শাখায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শন করলেন (ওসি) ও ইব্রাহিম খলিল মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার গাজীপুরে কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো প্রভাব নেই। শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ছাত্রলীগের আগুন ও ভাঙচুর, আটক ৮ চকরিয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাঠে বিএনপি ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা নবীনগরের রাধিকা রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেন্ট-এ-কার মালিক আলমগীর হোসেন নিহত।

গাজীপুরে শ্রমিক অসন্তোষে রণক্ষেত্র দুই মহাসড়ক পুলিশের ৩ গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি-সাংবাদিকসহ আহত একাধিক

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

স্টাফ রিপোর্টার,

বকেয়া বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবি আদায়কে কেন্দ্র করে বকেয়া আন্দোলনের জেরে আজও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তীব্র আন্দোলনের মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে গাজীপুরের অন্তত দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের একাধিকবার তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে ইটের আঘাতে বিজিবি সদস্য এবং পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভি ও এসএ টিভির সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ এবং চন্দ্রা এলাকায় একজোট হয়ে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল আনুমানিক ১১টার দিকে মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে বিজিবি ও পুলিশ ধাওয়া দিলে উভ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য গুরুতর আহত হন।

এদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় টহলরত পুলিশের একাধিক গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে পেশাগত দায়িত্ব পালনকালে সময় টেলিভিশনের রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় তারা ক্যামেরা ভাঙচুর করে। হামলায় এসএ টেলিভিশনের এক ক্যামেরাপারসনও পায়ে গুরুতর আঘাত পান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “শ্রমিকরা বিভিন্ন দাবিতে সকাল থেকেই মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় প্রায় দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি, জেলা পুলিশ ও মহানগর পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।

বর্তমানে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews